Wednesday, July 30, 2025

অলির কথা শুনে বকুল হাসে



অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি
আমার কথা শুনে হাসো না তো।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি
আমার কাছে কভু আসো না তো।।
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি
আমার স্বপ্নে কভু ভাসো না তো।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি
আমায় তবুও ভালবাসো না তো(



শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়

No comments:

Post a Comment

অলির কথা শুনে বকুল হাসে

অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।। আকাশ ...