Wednesday, July 30, 2025

সব কথা বলা হল


সব কথা বলা হল
বাকি রয়ে গেল শুধু বলিতে
যে কথা মনের কথা কতবার থেমে গেছি
বলিতে বলিতে বলিতে বলিতে।

সব পথ শেষ হল
আর বাকি নাই পথ চলিতে
তোমার আঙিনাটুকু
পার হতে থেমে গেছি
কতবার চলিতে চলিতে চলিতে

সব পাখি গান গায়
সব পাখি দিন শেষে, ফিরে গো কুলায়
পুড়ে মরে সারাদিন আকাশে আকাশে
আমার মনের পাখি কোনোদিন ফিরেনা খাঁচায়।
সব কথা শোনা হল বাকি রয়ে গেল শুধু শুনিতে
যে কথা মনের কথা কতবার হারায়েছি
শুনিতে শুনিতে শুনিতে শুনিতে।

যারে চাই সেও নাই
আমার মনের আর কোনো খোঁজ নাই
ফিরবে না কোনোদিন ডেকোনা ডেকোনা
নতুন আকাশ পেয়ে আজ বুঝি ভুলেছে আমায়।
সব কথা বোঝা গেল এইটুকু পারিনি তো বুঝিতে;
অবুঝ মনের পিছে এ জীবন গেল কে যে
খুঁজিতে খুঁজিতে খুঁজিতে খুঁজিতে।
সব কথা বলা হল
বাকি রয়ে গেল শুধু বলিতে


 ছায়াছবি: মণিহার

গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখার্জী
শিল্পী: হেমন্ত মুখার্জী

No comments:

Post a Comment

অলির কথা শুনে বকুল হাসে

অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।। আকাশ ...